বাগেরহাটে উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট সার্কিট হাউস মিলনায়তনে এ কর্মশালায় জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাগেরহাটে অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাফিজ আল আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায়
পুলিশ সুপার কেএম আরিফুল হক, বাগেরহাট সরকারি পিসি কলেজের অধ্যক্ষ আসাদুল আলম খান
,মহিলা কলেজের অধ্যক্ষ ড. রফিকুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন।