কলারোয়ায় জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম শুরু

0

 

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ কলারোয়ায় জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সরকারি বাসভবন থেকে জনশুমারি ও গৃহগণনা শুরু হয়। এ সময় ইউএনও রুলী বিশ্বাস, পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগ ও পরিসংখ্যান দপ্তরের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগ জানান, ১৫ জুন হতে ২১ জুন পর্যন্ত সারাদেশে জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলাব্যাপী এ কার্যক্রম শুরু হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। গত কয়েকদিন ধরে জনশুমারি ও গৃহগণনা উপলক্ষে কলারোয়া উপজেলা ব্যাপী লিফলেট বিতরণ ও মাইকিং করে প্রচারণা চালানো হচ্ছে।
এর আগে গত মঙ্গলবার সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর এ উপলক্ষে কলারোয়ায় লিফলেট বিতরণ করেন। ইউএনও রুলী বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও লিফলেট বিতরণ করেন।