কেশবপুর আলতাপোলে বিএনপির সম্মেলন # ওবাদুল হক সভাপতি, সম্পাদক কারী

0

 

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ কেশবপুর পৌরসভার ৪নং আলতাপোল ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৪ জুন আজাদ মার্কেটে চত্বরে ৪নং আলতাপোল ওয়ার্ড বিএনপির সভাপতি ছোলাইমান হোসেন খানের সভাপতিতে¦ প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর নগর বিএনপির সাবেক সভাপতি, জেলা আহ্বায়ক কমিটির সদস্য মারুফুর ইসলাম মারুফ। প্রধান বক্তা ছিলেন, পৌর বিএনপির আহ্বায়ক আবদুস সামাদ বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ, আফজাল হোসেন বাবু, নুরুজ্জামান চৌধুরী, আলমগীর কবির (এসি আলম),জাকির হোসেন, আব্দুল হালিম অটল প্রমুখ। অনুষ্ঠানের শেষ অংশে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ওবাদুল হককে সভাপতি, ইমান হোসেন কারীকে সাধারণ সম্পাদক ,রহমান বিশ্বাসকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি করা হয়।