যশোরে প্রথম বিভাগ ক্রিকেট লিগ সুপার ফোরের চতুর্থ খেলায় জাগরণী সংসদের জয়লাভ

0

 

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রথম বিভাগ ক্রিকেট লিগের সুপার ফোরের শনিবারের স্বল্পতম ওভারের খেলায় জয় পেয়েছে জাগরণী সংসদ। যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় আর এন রোড ক্রিড়া চক্রকে ৩ উইকেটে পরাজিত করে। খেলা শুরুর আগে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে খেলা শুরু হয়। যে কারণে নির্ধারিত ৫০ ওভারের খেলা ২০ ওভারে নির্ধারণ করা হয়। খেলায় টসে হেরে প্রথমে আর এন রোড ক্রিড়া চক্র ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে । দলের পক্ষে ব্যাট হাতে সাদমান ৪১, নিলয় ১৭, ইমরান ১৫ এবং রয়েন ১৪ রান সংগ্রহ করেন। বল হাতে জাগরণী সংসদের সুমন ও রমেশ কুমার ২টি করে এবং সাঈদ সরকার ও অমিত কুমার নয়ন ১টি করে উইকেট লাভ করেন। জয়ের জন্য তারা ১১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৪ বলে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে ব্যাট হাতে জামাল ১৯,রমেশ কুমার ১৭ এবং জয় ও সুকান্ত ১৩ করে রান সংগ্রহ করেন। বল হাতে আর এন রোড ক্রিড়া চক্রের রুবেল ও আমিনুর ২ টি করে এবং রবি, আকাশ ও সোহেল ১ টি করে উইকেট লাভ করেন।