যশোরে সন্ত্রাসী গোলাপ সরদার গ্রেফতার

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি গোলাপ সরদারকে গ্রেফতার করেছে পুরাতন কসবা ফাঁড়ি পুলিশ। শুক্রবার রাতে শহরতলীর সুজলপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গোলাপ সরদার যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।
পুরাতন কসবা ফাঁড়ি ইনচার্জ রেজাউল করিম জানিয়েছেন, সুজলপুর থেকে শুক্রবার দিবাগত রাত ২টার পর গোলাপকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, হত্যাচেষ্টাসহ ৭/৮টা মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালত ওয়ারেন্ট জারি করেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন গোলাপ নিজ এলাকায় অবস্থান করছেন। তাৎক্ষণিক অভিযান চালিয়ে গোলাপকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।