যশোরে গাঁজাসহ যুবক আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার তেঘরিয়া নতুনহাট এলাকায় গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে ৭শ গ্রাম গাঁজাসহ মিলন হোসেন (৩৪) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সন্ধ্যা পৌনে ৬টার দিকে ডিবি পুলিশের এসআই শেখ আবু হাসান তেঘরিয়া নতুনহাট বস্তিপাড়া এলাকায় অভিযান চালান। এ সময় সেখান থেকে ৭শ’ গ্রাম গাঁজাসহ মিলন হোসেন নামে ওই যুবককে আটক করেন তিনি। মিলন হোসেন একই এলাকার ইয়ার আলীর ছেলে। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।