খুলনায় দু’ বছর পর বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব কবি ও জাতীয় কবির জন্মদিন উদযাপনের প্রস্ততি

0

স্টাফ রিপোর্টার, খুলনা ॥ বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের লক্ষ্যে প্রস্ততি গ্রহণ করেছে খুলনা জেলা প্রশাসন। বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে ফুলতলার দক্ষিণডিহি ও রূপসার পিঠাভোগে ২৫ বৈশাখ হতে তিন দিনব্যাপী রবীন্দ্র মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ২৫ মে খুলনা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নজরুল সংগীত ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হবে।
বুধবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রস্ততি সভায় এসব কর্মসূচি গ্রহণ করা হয়। খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে প্রস্ততি সভায় খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য বলেন, করোনামুক্ত পরিবেশে এবছর আমরা রবীন্দ্র জয়ন্তী উদযাপন করতে পারছি এটা সকলের জন্য আনন্দের। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল আছে, তবুও অনুষ্ঠানস্থলে ও এর আশপাশের শৃঙ্খলা রক্ষায় বিশেষ যতœশীল হতে হবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদিকুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দীন বাদশা, সরকারি ব্রজলাল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সাধন রঞ্জন ঘোষ, বীর মুক্তিযোদ্ধা আলমগীর কবিরসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।