বাগেরহাটে ছাত্রদলের মিছিল

0

বাগেরহাট সংবাদদাতা॥ কেন্দ্রীয় ছাত্রদলের নব গঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মিছিল করেছে বাগেরহাট জেলা ছাত্রদল। গতকাল মঙ্গলবার দুপুরে বাগেরহাট খুলনা মহাসড়কে সদর উপজেলার বারাকাপুর নামকস্থানে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা এই মিছিল বের করে।
মিছিলে, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শরিফুল ইসলাম মিঠু, যুগ্ম-সম্পাদক এস এম মাহিম হোসেন সুজন, মো আলামীন, প্রচার সম্পাদক শেখ তানভির, সহ প্রচার সম্পাদক মো ইমরান, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক শেখ নিয়ামুল কবির রাহুল, ছাত্রদল নেতা সবুজ হাসান, রবি ফকির, দেওয়ান সোহেল, মারুফসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কাজী রওনাকুল ইসলাম শ্রাবণকে সভাপতি ও সাইফ মাহমুদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে গত ১৭ এপ্রিল কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানকেও ধন্যবাদ জানান মিছিলকারীরা।