শালিখায় সরকারি রাস্তা কেটে মাটি বিক্রির অভিযোগ

0

শালিখা (মাগুরা) সংবাদদাতা ॥ শালিখা উপজেলার বুনাগাতি ইউনিয়নের রাধাডাঙ্গা গ্রামে সরকারি রাস্তা কেটে মাটি বিক্রি করার অভিযোগ উঠেছে৷ মাটি কেটে নেওয়ায় রাস্তাটি ছোট হয়ে চলাচালের অসুবিধায় পড়েছেনএলাকাবাসী । এ ব্যাপারে রাধাডাঙ্গা গ্রামের নুরুল মোল¬া, হৃদয় মাহমুদ,আসাদ মোল¬া, পরিতোষ বিশ্বাস,স্বপ্না রায়,সঞ্জিত রায় ও নিজাম উদ্দিনসহ আরও অনেকেই জানান, ওই গ্রামের মৃত আফতাব মোল¬ার ছেলে টুটুল মোল¬া তার মাছের ঘেরের পাশ থেকে সরকারি রাস্তার প্রায় অর্ধেক অংশ কেটে ওই মাটি বিক্রি করছেন৷ যে কারণে রাস্তাটি ছোট হয়ে এখন চলাচলে বিঘœ ঘটছে৷রাস্তার মাটি কেটে নেওয়ার কথা অস্বীকার করে টুটুল মোল¬া বলেন,‘আমি জন্মের পর থেকে ওই রাস্তাটি এভাবেই দেখছি।’ এ ব্যাপারে বুনাগাতি ইউনিয়ন ভূমি অফিসের নায়েব বাবর আলী বলেন, সার্ভেয়ার দিয়ে সীমানা নির্ধারণ করে যথাযত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷