বেনাপোলে আইনজীবী সহকারী অস্ত্রসহ আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বেনাপোলে গত শনিবার রাতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ ইব্রাহিম হোসেন ওরফে মহুরি ইব্রাহিম (২৫) নামে একজন আইনজীবী সহকারীকে আটক করেছে ডিবি পুলিশ। তিনি শার্শা উপজেলার উত্তর বারোপোতা গ্রামের মিজানুর রহমানের ছেলে। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি টিম রাত ৯টার দিকে বেনাপোলের কাগজপুকুর বাজারস্থ সাদাফ সাইদা মার্কেটের জনৈক সাজুর গাড়ি সার্ভিসিং সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে মহুরি ইব্রাহিমকে ১টি ওয়ান শ্যুটারগানসহ আটক করা হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।