জনসভাস্থল থেকে চাকুসহ যুবক আটক

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে প্রধানমন্ত্রীর জনসভা স্থল ঈদগাহে সোমবার বিকেলে ঢোকার সময় চাকুসহ অপু বিশ্বাস নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ওই যুবকের বাড়ি অভয়নগর উপজেলার নওয়াপাড়ার গুয়াখোলায়। তিনি একই গ্রামের হালিম বিশ্বাসের ছেলে।

কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ঈদগাহে জনসভার স্থলে ঢোকার সময় গেটে তল্লাশিকালে অপু বিশ্বাস নামে ওই যুবকের কাছে একটি চাকু পাওয়া যায়। সাথে সাথে তাকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আটকের পর অপু বিশ্বাস পুলিশকে বলেন, নিরাপত্তার স্বার্থে তিনি চাকুটি কাছে রেখেছিলেন।

পুলিশের ইনসপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন এ বিষয়ে বলেন, যুবককে থানা হেফাজতে রাখা হয়েছে। তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।