এশিয়া আর্সেনিক নেটওর্য়াকের প্রকল্প সমাপনী কর্মশালা

0

স্টাফ রিপোর্টার॥ এশিয়া আর্সেনিক নেটওর্য়াকের উদ্যোগে গত মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) যশোরের একটি হোটেলে প্রকল্পের সমাপনী কর্মশাালা অনুষ্ঠিত হয় । কর্মশালায় সভাপতিত্ব করেন যশোরের সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস। কো-চেয়ারম্যান ছিলেন এশিয়া আর্সেনিক নেটওর্য়াক,বাংলাদেশের চেয়ারম্যান প্রফেসর এসকে আখতার আহমেদ। প্রধান অতিথি ছিলেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আখতারুজ্জামান। এছাড়া দাতা সংস্থা জাইকা বাংলাদেশের সিনিয়র প্রতিনিধি কোমরী তাকাসি ও লিড প্রোগ্রাম অফিসার সালমা আক্তারসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরার সিভিল সার্জন হুসাইন সাফায়েত, সিভিল সার্জন ঝিনাইদহ ডা. শুভ্রা রানী দেবনাথ প্রমুখ।