পাইকগাছায় ফ্রি চক্ষু ক্যাম্প

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় আরআরএফ’র সমৃদ্ধি কর্মসূচির আওতায় ফ্রি চক্ষু ও সানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা উপজেলার গদাইপুর সংস্থার কার্যালয়ে বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের উদ্বোধন করেন আরআরএফ’র চুকনগর জোনের পরিচালক মো. মুশফিকুর রহমান। ক্যাম্পে ২৯৮ জনকে চোখের চিকিৎসা দেয়া হয় এবং ৫০ জন রোগীকে যাচাই-বাছাই করে ছানি অপারেশনের জন্য খুলনা বিএনএসবি হসপিটালে নিয়ে যাওয়া হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী তাপস সাধু, ব্রাঞ্চ ম্যানেজার মনি শংকর মন্ডল, স্বাস্থ্য কর্মকর্তা নাজরিন নাহার ও নাজিরুন আক্তার।