সাগর উত্তাল, নিরাপদ আশ্রয়ে দুবলার জেলেরা

0

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ সুন্দরবনের দুবলা চরের জেলেরা বৈরী আবহাওয়ায় সাগর তীরবর্তী বনের বিভিন্ন খালে আশ্রয় নিয়েছেন। দুবলা ফিশারমেন গ্র“পের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ দুবলারচর থেেেক মোবাইল ফোনে জানান, ‘গত তিনদিন যাবৎ বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল। ঝোড়ো হাওয়ার সাথে হালকা বৃষ্টিপাতে দুবলার কয়েক হাজার জেলে শঙ্কার মধ্যে রয়েছেন। প্রবল ঢেউেেয়র কারণে সাগরে মাছ ধরা বন্ধ রেখে জেলেরা নৌকা ট্রলার নিয়ে দুবলার আলোরকোল,মেহেরআলী, মাঝিরকিল্লাসহ আশপাশের ছোটো ছোটো খালে নিরাপদ আশ্রয় নিয়েছে।’ দুবলার মাঝিরকিল্লা থেকে পিরাজপুরের জেলে আলাল হোসেন শনিবার জানান, ‘মঙ্গলবার রাত থেকে হঠাৎ করে প্রবল বাতাসের সাথে হালকা বৃষ্টিতে সাগর উত্তাল হয়ে ওঠায় গত তিন ধরে আমরা সাগরে মাছ ধরতে যেতে পারছি না।’ জেলে পল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় বলেন, ‘শনিবার দুপুর পর্যন্ত দুবলা অঞ্চলে হালকা বৃষ্টিপাত হয়েছে, সাগর উত্তাল থাকায় জেলেরা মাছ ধরা বন্ধ রেখে নিরাপদ আশ্রয় নিয়েছে।’