দৈনিক নওয়াপাড়া সম্পাদক আসলাম হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক নওয়াপাড়ার প্রতিষ্ঠাতা প্রকাশক-সম্পাদক মরহুম আসলাম হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। নওয়াপাড়া প্রেসক্লাবের আয়োজনে গতকাল বুধবার বিকেলে প্রেসক্লাব অডিটোরিয়ামে মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল হয়েছে। নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, দৈনিক নওয়াপাড়ার প্রকাশক-সম্পাদক ইঞ্জিনিয়ার সাজিদ হোসেন সুপ্ত ও দৈনিক সবুজ বিপ্লবের ভারপ্রাপ্ত সম্পাদক এস এম বদরুল আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, যুগ্ম সম্পাদক মাসুদ তাজ, সহ-সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, কোষাধ্যক্ষ মো. মফিজুর রহমান দপ্তরী, দপ্তর সম্পাদক শাহীন আহমেদ, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, নির্বাহী সদস্য সেলিম হোসেন, রবিউল ইসলাম বিশ্বাস, নওয়াপাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি অধ্যক্ষ খায়রুল বাসার, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, প্রেসক্লাবের সদস্য সুনীল দাস, শেখ আসাদুল্লাহ আসাদ, আক্তারুজ্জামান, জাকির হোসেন হৃদয়, জসিমউদ্দিন বাচ্চু, ডিআর আনিস, শেখ জাবেদ আলী, আশরাফুল ইসলাম লিপু, শফিকুল ইসলাম পিকুল, রণজিত প্রমুখ। স্মরণসভা শেষে দোয়া পরিচালনা করেন, নওয়াপাড়া পীরবাড়ী মাদ্রাসার প্রধান মুফতী হযরত মাওলানা মো. তৈয়্যেবুর রহমান। এছাড়া দিনব্যাপী মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে পবিত্র কোরআন খতম অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, ২০২১ সালের ১০ জানুয়ারি আসলাম হোসেন মৃত্যুবরণ করেন।