কেশবপুরে আশ্রয়ণ ২ প্রকল্পের গৃহ নির্মাণ কার্যক্রমের উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর(যশোর)॥ যশোরের কেশবপুরে মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়Ñ২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ের গৃহ নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ইমাননগরে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্ধোধন করেন যশোর-৬ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। উপজেলা নির্বাহী অফিসার এম.এম. আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এস রহুল আমিন, কেশবপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক ভাইস চেয়ারমস্যান নাসিমা সাদেক, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল প্রমুখ।
পরে বিকেলে স্থানীয় পাবলিক ময়দানে পৃথক এক অনুষ্ঠান আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি শাহীন চাকলাদার। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে ১৭০ টি বাইসাইকেল, সাংস্কৃতিক সংগঠনের মাঝে হারমোনিয়াম ও তবলা এবং প্রতিবন্ধীদেরকে ৮ টি হুইল চেয়ার বিতরণ করেন তিনি।