কেশবপুরে জনপ্রতিনিধিদের সম্পদ বিবরণী প্রকাশ জোরদারকরণ প্রকল্প সমাপ্ত

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর)॥ কেশবপুরে মঙ্গলবার স্থানীয় জনপ্রতিনিধিদের আর্থিক স¤পদ বিবরণী প্রকাশ জোরদারকরণ বিষয়ক প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আলা। রাইটস যশোরের উদ্যোগে ও এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, রাইটসের প্রোগ্রাম ম্যানেজার এস এম আজহারুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনটির কর্মকর্তা আবু সাঈদ, ইউপি সচিব হুমায়ূন কবীর, প্রকল্পের সুশীল সমাজের প্রতিনিধিদের সভাপতি কবির হোসেন, ইউপি সদস্য নাজমা খাতুন, কামরুজ্জামান কামাল, ওলিয়ার রহমান প্রমুখ। প্রসঙ্গত, কেশবপুর সদর ইউনিয়নসহ জেলার ৮ উপজেলার ১০টি ইউনিয়নের জনপ্রতিনিধিদের আর্থিক স¤পদ বিবরণী প্রকাশের মাধ্যমে জনগণের কাছে নির্বাচিতদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গত একবছর ধরে কাজ করছে।