পাইকগাছার গদাইপুর ইউপির ৩জন প্যানেল চেয়ারম্যান নির্বাচিত

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) তিনজন প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ইউপি মিলনায়তনে প্যানেল চেয়ারম্যান গঠনের জন্য ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে বসেন। বৈঠকে সর্বসম্মতিক্রমে শেখ খোরশেদুজ্জামান (১নং), শেখ হারুনুর রশীদ হিরু (২নং) ও নাজমা আক্তার সংরক্ষিত প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোবারেক গাজী, আবু হাসান, আব্দুল আজিজ, মশিয়ার রহমান মিলন, শেখ খোরশেদুজ্জামান, শেখ হারুনুর রশীদ হিরু, সরদার আনিসুর রহমান, মীর আনোয়ার এলাহী, শহিদুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য নাজমা বেগম, খুকুমনি খাতুন, জাহানারা বেগম।