চিকিৎসার জন্যে রবিউলের সাহায্যের আবেদন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলী ঝুমঝুমপুরের বাসিন্দা রবিউল ইসলাম বাঁচতে চায়। সম্প্রতি তিনি হৃদরোগে আক্রান্ত হন। বর্তমানে অর্থাভাবে বিনা চিকিৎসায় নিজ বাস ভবনে মৃত্যু পথযাত্রী। গুরুতর অসুস্থতার কারণে তার একমাত্র উপার্জনের পথ লন্ড্রির দোকানটি বন্ধ রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, রবিউল ইসলামের হার্টের দুটি বাল্ব ক্রমশ অকেজো হয়ে পড়ছে। যতদ্রুত সম্ভব তার বাইপাস সার্জারি করতে হবে। এ জন্যে প্রয়োজন ৮ থেকে ১০ লাখ টাকা। যা তার পরিবারের পক্ষে জোগাড় করা একেবারেই অসম্ভব। তিনি চিকিৎসার জন্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আকুতি জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা মো. রবিউল ইসলাম, ইসলামী ব্যাংক, যশোর শাখা, হিসাব নম্বর-২০৫০১২৫০২০২৯ ৬০৫১৭ বিকাশ পার্সোনাল নম্বর-০১৭২৮-৩৩৯৫৪১।