শ্রীপুরে ৮ইউপির ৬টিতে আ.লীগ ও দুটিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিজয়ী

0

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা ॥ শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত (ইউপি) চতুর্থ ধাপের নির্বাচনে ৬ জন আওয়ামী লীগ সমর্থিত ও দুজন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, গয়েশপুর ইউনিয়নে আওয়ামী লীগের আব্দুল হালিম, আমলসার ইউনিয়নে আওয়ামী লীগের সেবানন্দ বিশ্বাস, শ্রীকোল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন কুটি, শ্রীপুর সদর ইউনিয়নে আওয়ামী লীগের মশিয়ার রহমান, দ্বারিয়াপুর ইউনিয়নে আওয়ামী লীগের আব্দুস সবুর, কাদিরপাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আইয়ুব হোসেন খান,সব্দালপুর ইউনিয়নে আওয়ামী লীগের পান্না খাতুন ও নাকোল ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হুমাউনুর রশিদ মুহিত।