শার্শার উলাশী বর্ণমালা বিদ্যাপীঠে মা সমাবেশ

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শা উপজেলার উলাশী বর্ণমালা বিদ্যাপীঠে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা উপলক্ষে মা সমাবেশ হয়েছে। সোমবার অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উলাশী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আর আর এফ ফাউন্ডেশনের উপ পরিচালক মকবুল আহম্মদ। এ সময় বক্তব্য দেন,উলাশী বর্ণমালা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আফরোজা পারভিন, উলাশী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনছুর আলী, সাংবাদিক মনিরুল ইসলাম মনি, সুভাষ চক্রবর্র্তী, ইউপি সদস্য বদিউজ্জামান , ফারুক আহম্মেদ, সলমন দাস প্রমুখ।