মণিরামপুরে কম্বল বিতরণ

0

স্টাফ রিপোর্টার,মণিরামপুর (যশোর) ॥ মনিরামপুরে কালেরকণ্ঠের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। রবিবার সকালে মণিরামপুর উপজেলা পরিষদ চত্বরে শুভসংঘের সভাপতি মাস্টার মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং কালের কন্ঠের প্রতিনিধি বাবুল আকতারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ নূর-ই-আলম সিদ্দিকী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালেরকণ্ঠের যশোর জেলা প্রতিনিধি ফিরোজ গাজী, শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে অসহায় শীতার্তদের মাঝে তিন শতাধিক কম্বল বিতরণ করা হয়।