করোনায় আরও ২ জনের মৃত্যু

0

লোকসমাজ ডেস্ক॥ বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ৫৪ জন। ২২ ডিসেম্বর সকাল ৮টা থেকে ২৩ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত ৩৮২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৮২ হাজার ৩৬৮ জন। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে। উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৩১২ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৪৬ হাজার ৬৬৪ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৯৫ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৯৫ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। করোনায় মৃতদের মধ্যে চট্টগ্রাম বিভাগের ১ জন এবং খুলনা বিভাগের ১ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী, সিলেট, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত‌্যুর খবর পাওয়া যায়নি।