পাইকগাছায় কাঁদছে মানবতা

0

পাইকগাছা (খুলনা)সংবাদদাতা॥ পাইকগাছার কাসিমনগর ছাগল বিক্রির চাঁদনীতে প্রায় একমাস ধরে কাদঁছে মানবতা। ৮০/৮৫ বছরের অজ্ঞাত এক বৃদ্ধকে চাঁদনীতে ফেলে রেখে গেছে কতিপয় ব্যক্তির। উপজেলার কাশিমনগর বাজার জামে মসজিদের সামনে অবস্থিত ছাগল বিক্রির চাঁদনীতে শুয়েই কাটে তার দিনরাত।
স্থানীয় এক চা দোকানদার জানান, ঈদুল ফিতরের কয়েকদিন আগে একটি ভ্যানে করে দুইজন ব্যক্তি ওই বৃদ্ধকে এখানে নিয়ে আসেন। তাকে চাঁদনীতে রেখে কিছুক্ষণ বসে থাকেন। এরপর কোন এক সময় তারা বৃদ্ধকে ফেলে চলে যান। পরের দিন সকালেও বৃদ্ধকে সেখানে শুয়ে থাকতে দেখি। অনেক ডাকাডাকি করেও তার মুখ থেকে কোন কথা বের হয়নি। স্থানীয়রা দূর থেকে তাকে খাবার দেন। দুর্গন্ধের কারণে কেউ কাছে যায়না।
এ ব্যাপারে প্রশাসনের কোন বক্তব্য পাওয়া যায়নি।