মহেশপুরে র‌্যাবের হাতে ইয়াবাসহ আটক ১

0

মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতা॥ গতকাল বুধবার বিকালে ঝিনাইদহের মহেশপুরে ২৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সজলকে (৪৫) আটক করেছে ঝিনাইদহ র‌্যাব-৬ এর সদস্যরা। র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর মাসুদ হায়দারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে মহেশপুর উপজেলার খালিশপুর বাজারের পূর্বাশা কাউন্টার থেকে সুন্দরপুর গ্রামের চান মিয়ার ছেলে নুরুল ইসলাম সজলকে ইয়াবাসহ আটক করে। র‌্যাব জানায়, সজল পূর্বাশা কাউন্টারের ম্যানেজার। সে ইয়াবাগুলো বিক্রির জন্য ঢাকায় পাঠাচ্ছিল। আটক সজলকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। মহেশপুর থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,এ ব্যাপারে মামলা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।