যশোরে ১২ জনের নমুনা পরীক্ষায় একজন করোনায় আক্রান্ত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে গত ২৪ ঘন্টায় ১২ জনের নমুনা পরীক্ষায় ১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা প্রতিরোধে প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজ মিলে এক দিনে সাড়ে ২৪ হাজার ডোজ দেয়া হয়েছে।
যশোর সিভিল সার্জিন অফিসের কোভিড-১৯ দৈনিক প্রতিবেদনে জানা গেছে, বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় যশোরে অ্যান্টিজেনে ১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তির বাড়ি চৌগাছায়। এ নিয়ে যশোরে এ পর্যন্ত মোট ২১ হাজার ৮শ’ ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৫শ’ ১৪ জনের। তবে, যশোর ২৫০ শয্যা হাসপাতালে মৃত হানিফ ব্যাপারীর মৃত্যু তালিকা অফিসে না পৌছানোর কারণে ওই ব্যক্তির নাম সিভিল সার্জন অফিসের অন্তর্ভূক্ত হয়নি। ২৪ ঘন্টায় কেউ করোনায় থেকে সুস্থ হয়নি জানিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত যশোরে ২১ হাজার ২শ’ ৩৩ জন করোনা থেকে সুস্থতা লাভ করেছেন। করোনা প্রতিরোধে গতকাল ২৪ হাজার ৫শ’ ৬৯ ডোজ টিকা দেয়া হয়েছে। এর ভেতর ৪ হাজার ৫শ’ ৪২ ডোজ দেয়া হয়েছে প্রথম ডোজ। দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ২০ হাজার ২৭ জনকে।