অভয়নগরে মোল্যা ওলিয়ার রহমানের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোর অভয়নগর উপজেলার নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক নির্বাহী সদস্য ও বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট রাজনীতিবিদ শহীদ মোল্যা ওলিয়ার রহমানের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল হয়েছে। নওয়াপাড়া প্রেসক্লাবের আয়োজনে মঙ্গলবার দুপুরে ক্লাবের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক। প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জাহিদ মাসুদ তাজের সঞ্চলনায় স্মরণসভায় বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা সুনিল দাস, এস এম ফারুক আহম্মেদ, এস এম আবিদ হাসান, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহম্মেদ, সহসভাপতি এস এম মজিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক কামরুল হাসান, সদস্য জাকির হোসেন হৃদয়, রবিউল বিশ্বাস ও আবুল হোসেন। উপস্থিত ছিলেন সংবাদিক কল্যাণ সমিতির সহ-সভাপতি হারুন অর রশীদ, দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, ক্রীড়া সম্পাদক এমএম আলাউদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সেলিম হোসেন, নির্বাহী সদস্য গাজী রেজাউল করিম, মল্লিক খলিলুর রহমান, সদস্য আশরাফ হোসেন প্রিন্স, ডিআর আনিস, জসিম উদ্দিন বাচ্চু, শেখ জাবেদ আলী, রকিবুল ইসলাম রুবেল প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মফিজুর রহমান দপ্তরি। প্রসঙ্গত, ২০১৪ সালের ২৩ নভেম্বর সকালে সাংবাদিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা শহীদ মোল্যা ওলিয়ার রহমানকে নওয়াপাড়া পৌরসভার বাইপাস সড়কে প্রকাশ্যে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এদিকে অভয়নগর নওয়াপাড়া ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সী শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা শহীদ মোল্যা ওলিয়ার রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংগঠনটি সকালে শোকর‌্যালি বের করে। র‌্যালিটি নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে। এরপর নওয়াপাড়া পৌরসভাধীন সিরাজকাঠি গ্রামে মোল্যা ওলিয়ার রহমানের কবর জিয়ারত করা হয়। পরে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।