বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ১০৩৫ পদে নিয়োগ: সরাসরি উপস্থিত হয়ে আবেদনের সুযোগ

0
এসএসসি পাসে ‘শিক্ষানবিশ লাইনম্যান’ নেবে আরইবি, সরাসরি কেন্দ্রে উপস্থিত হতে হবে।। প্রতীকী ছবি: এআই/লোকসমাজ

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে ‘শিক্ষানবিশ লাইনম্যান’ পদে ১০৩৫ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ১৯ মে ২০২৬ তারিখে নির্ধারিত কেন্দ্রে প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

নিয়োগের বিস্তারিত শর্তাবলী:

  • পদের নাম: শিক্ষানবিশ লাইনম্যান।

  • পদসংখ্যা: ১০৩৫টি।

  • শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ (৫.০০ এর মধ্যে) থাকতে হবে।

  • বয়সসীমা: ১৯ মে ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে।

  • বেতন: অন-প্রবেশনকালীন ১৫,৫০০ টাকা এবং মেয়াদ শেষে ১৬,৬০০ টাকা।

শারীরিক যোগ্যতা ও সক্ষমতা:

  • উচ্চতা ও ওজন: ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি এবং ওজন কমপক্ষে ১১০ পাউন্ড।

  • বুকের মাপ: স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি।

  • শারীরিক পরীক্ষা: ৭ মিনিটে ১ মাইল মিনি-ম্যারাথন দৌড় দিতে হবে এবং প্যারালাল বারে বিরতিহীনভাবে অন্তত ৫ বার বুক পর্যন্ত ওঠানামা করতে হবে। বৈদ্যুতিক খুঁটিতে ওঠানামায় সক্ষমতা থাকা বাধ্যতামূলক।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের আরইবি-র ওয়েবসাইট (www.reb.gov.bd) থেকে নির্ধারিত আবেদন ফরম (ফরম-১) এ-৪ সাইজের কাগজে স্বহস্তে পূরণ করে সঙ্গে আনতে হবে। আবেদনের সাথে সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে ২০০ টাকার পোস্টাল অর্ডার বা ব্যাংক ড্রাফট জমা দিতে হবে।

নির্বাচন প্রক্রিয়া: প্রথমে প্রার্থীদের শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সেখানে উত্তীর্ণদের পর্যায়ক্রমে এমসিকিউ এবং রচনামূলক পরীক্ষায় ডাকা হবে। চূড়ান্ত প্রশিক্ষণে সফলভাবে উত্তীর্ণরাই বিভিন্ন সমিতিতে নিয়োগ পাবেন।

বিস্তারিত দেখুন এই ঠিকানায়