কবি অনীক মাহমুদের ৬৩তম জন্মবার্ষিকীতে যশোরে স্মরণ সভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ কবি অনীক মাহমুদের ৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণসভা করেছে শতাব্দী সাহিত্য ও গবেষণা পরিষদ। রোববার বিকেলে যশোর কিংশুক সঙ্গীত শিক্ষা কেন্দ্রে এ স্মরণ সভার আয়োজন করা হয়। স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ তারাপদ দাস। আলোচনা করেন যশোর সরকারি এমএম কলেজের বাংলা বিভাগের সাবেক প্রধান ড. মোস্তাফিজুর রহমান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. মো. আহসান হাবীভ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম আমানুল্লাহ প্রমুখ। স্মরণ সভায় সভাপতিত্ব করেন শতাব্দী সাহিত্য ও গবেষণা পরিষদের সভাপতি অধ্যাপক কাজী শওকত শাহী।