চিকিৎসার জন্য অর্থ সহায়তা চান রিপন

0

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা ॥ জীবননগর পৌর শহরের হাইস্কুলপাড়ার আলী রেজা রিপন (৫০) টাকার অভাবে বিনা চিকিৎসায় ধঁকে ধুঁকে মরতে বসেছেন। তার দুটি কিডনিই নষ্টের পথে। দীর্র্ঘদিন ধরে ব্যয়বহুল চিকিৎসা করতে গিয়ে তিনি ইতোমধ্যে সর্বস্বান্ত হয়ে পড়েছেন। এ অবস্থায় তিনি সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। আলী রেজা রিপন জীবননগর হাইস্কুলপাড়ার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার প্রয়াত সামসুল আলম সাত্তারের ছেলে। প্রতি সপ্তাহে তাকে দুই থেকে তিন দিন ডায়ালাইসিস করতে হয়। পারিবারিক ও স্থানীয়দের সাহায্য সহযোগিতায় তিনি এতদিন চিকিৎসা ব্যয় চালিয়ে আসছিলেন। কিন্ত এখন আর তা সম্ভব হচ্ছে না। জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বলেন,আমরা সাধ্যমত রিপনের সহযোগিতা করেছি। তার বর্তমান অবস্থা খুবই খারাপ। এই অবস্থায় আমি তার মানবিক সাহায্যের জন্য দেশের বিত্তবান ও প্রবাসীদের কাছে অনুরোধ জানাচ্ছি। তাকে সাহায্য পাঠাতে চাইলে মো. আলী রেজা রিপন,হিসাব নং-৭২০৮,বাংলাদেশ কৃষি ব্যাংক,জীবননগর শাখা,চুয়াডাঙ্গা কিংবা বিকাশ নং-০১৭০৪-৯৪৪৯৯২ পাঠানোর অনুরোধ করা হয়েছে।