যশোরে অস্ত্র মামলায় এক ব্যক্তির রিমান্ড মঞ্জুর

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে অস্ত্র আইনের একটি মামলায় সুরুজ মিয়া নামে এক ব্যক্তির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার পুলিশের করা এ সংক্রান্ত আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গৌতম মল্লিক তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। সুরুজ মিয়া শার্শা উপজেলার গয়ড়া গ্রামের গোলাম হোসেনর ছেলে। মামলা সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ সদস্যরা গয়ড়া গ্রামের স্কুল মাঠে অভিযান চালান। এ সময় সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সুরুজ মিয়া নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহে তল্লাশি চালিয়ে প্যান্টের পকেট থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাবের এসআই মিয়াম হাসান বেনাপোল পোর্ট থানায় অস্ত্র আইনে একটি মামলা করেন। পুলিশ ওই মামলায় আদালতে তার ৭ দিনের রিমান্ডের আবেদন করে। রোববার শুনানি শেষে বিচারক তার ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।