মনিরামপুর ইউপি নির্বাচনে ১২ চেয়ারম্যান প্রার্থীসহ ৪৭ জনের মনোনয়ন প্রত্যাহার

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুরে ১৬ ইউপিতে ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বৃহস্পতিবার ১২ জন চেয়ারম্যান প্রার্থীসহ সংরক্ষিত ও সাধারন মেম্বর পদে মোট ৪৭ জন প্রত্যাহার করেন। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারগন এ তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যাহারকৃত ১২ জন চেয়ারম্যান প্রার্থী হলেন ভোজগাতী ইউপির স্বতন্ত্র শরিফুল ইসলাম রিপন ও আসাদুজ্জামান, ঢাকুরিয়ায় স্বতন্ত্র আবদুল গনি, হরিদাসকাটিতে স্বতন্ত্র রাহুল রায় ও দীনবন্ধু রায়, খেদাপাড়ায় স্বতন্ত্র শহিদুল ইসলাম, ঝাপায় স্বতন্ত্র আবুল বাশার চাকলাদার, শ্যামকুড়ে নৌকার বিদ্রোহী মনিরুজ্জামান মনি, স্বতন্ত্র আনসার আলী ও ডা. মনিরুজ্জামান এবং মনোরপুর ইউপিতে স্বতন্ত্র বিএম অহেদুজ্জামান ও দিপালী রানী। অন্যদিকে সংরক্ষিত মহিলা মেম্বর প্রার্থী একজন এবং সাধারন মেম্বর প্রার্থী ৩৫ জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন। তবে শ্যামকুড় ইউপিতে চারজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে তিনজন প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন নৌকার প্রার্থী আলমগীর হোসেন। অপরদিকে ঝাপা ইউনিয়নে চারজন সাধারন মেম্বর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তবে নয় নম্বর ওয়ার্ডে বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হতে চলেছেন মাহাবুবুর রহমান।