শার্শা ও গোগায় নৌকা প্রার্থীর মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

0

শার্শা(যশোর)সংবাদদাতা॥ যশোরের শার্শায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে শার্শা ও গোগা ইউনিয়নের নৌকা প্রতীকের পক্ষে আলাদাভাবে মোটরসাইকেলের শোডাউন ও গণসংযোগ হয়েছে। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত শার্শা ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়াম্যান প্রার্থী কবির আহম্মেদ তোতার পক্ষে তার শতশত কর্মী ও সমর্থকর মোটরসাইকেল শোভাযাত্রা বের করে। অপরদিকে ও গোগা ইউনিয়নের নৌকা প্রতীকের পক্ষে মোটরসাইকেলের শোডাউন ও গণসংযোগ হয়েছে। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত শার্শার গোগা ইউনিয়নের চেয়াম্যান প্রার্থী আব্দুর রশিদের পক্ষে তার শতশত কর্মী ও সমর্থকরা এ প্রচার কাজে অংশ নেয়।