মধুমতি নদীতে নৌকা বাইচ

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের মোল্লাহাটে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে মধুমতি নদীতে অনুষ্ঠিত এ নৌকা বাইচে শেখ হেলাল উদ্দীন নৌকা ভাই ভাই জলপরী চ্যাম্পিয়ন এবং দুই ভাই জলপরী রানারআপ হয়। মধুমতী নদীর আস্তাইল থেকে মোল্লাহাট সেতু পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পথে অনুষ্ঠিত এ নৌকা বাইচে ৭ টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ উভয় দলকে একটি করে ফ্রিজ ও প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল নৌকার মালিককে টেলিভিশন উপহার দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদ হোসেন, সহকারী কমিশনার ভূমি অনিন্দ মন্ডলসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তি। এদিকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচের আয়োজনে সকাল থেকেই উৎসবের আমেজ সৃষ্টি হয়। শত শত নারী পুরুষ দূর-দূরান্ত থেকে এ উৎসব উপভোগ করতে হাজির হন।