শরণখোলায় ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতি অক্ষুণœ রাখতে র‌্যালি ও সমাবেশ

0

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ শরণখোলায় সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণœ রাখতে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সম্প্রীতি র‌্যালি বের করা হয়। সমাবেশ ও র‌্যালিতে মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, শরণখোলা থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, শরণখােলা প্রেস ক্লাবের সভাপতি ইসমাইল হােসেন লিটন, হিদু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবুল দাস, রায়েন্দা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মনিরুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ প্রমুখ। সভায় উপস্থিত সকলে শরণখোলায় সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণœ রাখতে সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করবেন বলে একমত পোষণ করেন।