মহেশপুরে ৫২ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝিনাইদহের মহেশপুরে ১২টি ইউনিয়নে ৫২ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আল এমরান। এছাড়া সদস্য পদে ৪০৩ ও সংরক্ষিত আসনে ১২৭ জন প্রার্থীকে বৈধ ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আল এমরান জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দাখিলকৃত মনোনয়নপত্রের হিসাবে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী ১২, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ২৮, জাকের পাটির চেয়ারম্যান প্রার্থী ৪, ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান প্রার্থী ৭ ও বাংলাদেশ সাম্যবাদী দলের চেয়ারম্যান প্রার্থী ১ জন রয়েছেন।