ডেঙ্গু জ্বরে আক্রান্ত চৌগাছা পৌর কর্মচারীর শয্যা পাশে প্যানেল মেয়রসহ কর্মচারীবৃন্দ

0

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ ডেঙ্গু জ্বরে আক্রান্ত চৌগাছা পৌরসভার কর্মচারী জাফর ইকবালকে দেখতে যান পৌরসভার প্যানেল মেয়রসহ কর্মচারীবৃন্দ। গতকাল দুপুরে প্যানেল মেয়র আনিছুর রহমান, পৌর কর্মচারী কালিমুল্লাহ সিদ্দিক, আক্তারুজ্জামান, মুকুরুল ইসলাম মিন্টু, শাহীনুর রহমান, মনিরুল ইসলাম, সেলিম রেজা, শরিফুল ইসলাম প্রমুখ অসুস্থ্য জাফর ইকবালের গ্রামের বাড়ি উপজেলার কদমতলা গ্রামে যান। কিছু সময় অসুস্থ্য জাফর ইকবালের শয্যা পাশে প্যানেল মেয়রসহ কর্মচারীবৃন্দ অবস্থান করেন এবং স্বাস্থ্যের খোঁজ খবর নেন।