যশোর জেনারেল হাসপাতালে জাগরণী চক্রের জরুরি চিকিৎসা সরঞ্জাম প্রদান

0

করোনা ভাইরাস প্রতিরোধে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে জরুরি চিকিৎসা সরঞ্জাম প্রদান করেছে। বুধবার বেলা ১১টার দিকে হাসপাতাল চত্বরে ৫০টি আয়রন কট (বেড), নার্সিং সেন্টারের জন্য ১২টি সেক্রেটারিয়েট টেবিল হস্তান্তর করা হয়। সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজুর পক্ষ থেকে দেওয়া এসব চিকিৎসা সরঞ্জাম গ্রহণ করেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. হিমাদ্রী শেখর সরকার এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক কাজী মাজেদ নওয়াজ, বিশ্বজিৎ কুমার ঘোষ, সিনিয়র সহকারী পরিচালক শফিকুল ইসলাম মুক্তা, টমাস বিশ্বাস। বিজ্ঞপ্তি