সাতক্ষীরায় জলাবদ্ধতা দূর করতে নিষ্কাশন কার্যক্রম উদ্বোধন

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরা পৌর এলাকাসহ সদর উপজেলার দুটি ইউনিয়নের জলাবদ্ধতা দূর করতে ব্রহ্মরাজপুর ইউনিয়নের সাকলা স্লুইসগেট দিয়ে পাঁচটি ইলেকট্রিক সেচ পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা পৌরসভার উদ্যোগে ও সদর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শুক্রবার সকালে এই পানি নিষ্কাশন কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, মহিলা কাউন্সিলর নুর জাহান, অনীমা রানী মন্ডল, রাবেয়া পারভিন প্রমুখ।