মূত্র থলি ছাড়া জন্ম নেওয়া তিন বছর বয়সী শিশুর জন্য সাহায্যের আবেদন

0

স্টাফ রিপোর্টার॥ তিন বছর বয়সী আলিফ। অন্য স্বাভাবিক শিশুর মতো সে ভূমিষ্ঠ হয়নি। মূত্রথলি ছাড়াই জন্ম হয় শিশুটির। বাবার নাম সোহেল রানা যশোর শহরের মুজিব সড়কে একটি তৈরি পোশাকের দোকানের কর্মচারী। তার বাড়ি শহরের শেখহাটি ডিআইজি রোড এলাকায়।
কিছুদিন আগে সন্তানের চিকিৎসার্থে ভারতের একটি ক্লিনিকে নিয়ে গিয়েছিলেন তিনি। সেখানকার ডাক্তাররা শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছেন- তার শরীরে কৃত্রিম মূত্রথলি সংযোজন করা সম্ভব। আর এজন্যে প্রয়োজন বেশ বড় অংকের টাকা। যা কী না এই মানুষটার পক্ষে জোগাড় করা খুবই কঠিন কাজ। সোহেল রানা দেশের বিত্তবান মানুষদের কাছে উদাত্ত আহ্বান জানিয়েছেন তার সন্তানের চিকিৎসার্থে এগিয়ে আসার জন্য।
সহায়তা পাঠানোর জন্যে-
হিসাব নম্বর : ১২৩ ২১০ ৭০০ ২৩৩৯৮
প্রাইম ব্যাংক, গাড়িখানা রোড শাখা, যশোর
প্রয়োজনে : ০১৭২৯ ৩১ ৮৮ ৪৬