যৌতুক মামলায় একজনের দণ্ড

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে যৌতুক নিরোধ আইনের একটি মামলায় নিশাদুর রহমান টিটু নামে এক ব্যক্তিকে ২ বছর সশ্রম কারাদ- প্রদান করেছেন আদালত। একই সাথে তাকে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। বুধবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুদ্দীন হোসাইন এ রায় প্রদান করেন। দ-প্রাপ্ত নিশাদুর রহমান টিটু অভয়নগর উপজেলার বারান্দী গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৬ অক্টোবর আসামি নিশাদুর রহমান টিটুর সাথে অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের আব্দুল আজিজের মেয়ে নুসরাত জাহান সোহানের বিয়ে হয়। বিয়ের পর নিশাদুর রহমান টিটু স্ত্রীর কাছে যৌতুক দাবি করেন। কিন্তু তাকে যৌতুকের টাকা এনে না দেওয়ায় তিনি স্ত্রীকে নির্যাতন করতেন। এক পর্যায়ে যৌতুকের টাকা না পেয়ে ২০১৮ সালের সেপ্টেম্বরে তিনি স্ত্রীকে সন্তানসহ পিতার বাড়িতে তাড়িয়ে দেন। ৩ লাখ টাকা যৌতুক না পেলে তিনি স্ত্রীকে রাখবেন না বলে জানিয়ে দেন। এ কারণে একই বছরের ১৯ ডিসেম্বর নুসরাত জাহান সোহানা স্বাামীর বিরুদ্ধে আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা করেন। এ মামলার আসামি নিশাদুর রহমান টিটুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে উল্লিখিত কারাদ- ও অর্থদ- প্রদান করেন।