ঝিকরগাছায় প্রবীণ বিএনপি নেতা বাচ্চু মিয়ার ইন্তিকাল

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছার লাউজানী গ্রামের বাসিন্দা প্রবীণ বিএনপি নেতা বাচ্চু মিয়া (৭০) ইন্তিকাল করেছেন, ইন্না লিল¬াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী ৭ পুত্র ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকাল ১০ টায় নামাজে জানাজা শেষে লাউজানী গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
জানাজায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক খোরশেদ আলম, ঝিকরগাছা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মাজিদ, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আরমান হোসেন কাকন, সাবেক ছাত্রনেতা মোনাজ্জেল হোসেন লিটন, তরিকুল ইসলাম, আরাফাত কল্লোল, নুর রেজা শুভ্র, আমিনুর ইসলাম, নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা, পৌর ছাত্রদলের আহ্বায়ক শামিম রেজাসহ বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, সাবেক রাষ্টপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে একনিষ্ঠকর্মী হিসেবে বাচ্চু মিয়া দল করেছেন। গত ১০ বছর ধরে লাউজানী কমপ্লেক্স মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মাজিদ জানিয়েছেন।