পাইকগাছায় উপ-নির্বাচন উপলক্ষে বিএনপির বর্ধিত সভা

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পাইকগাছা প্রেসকাব ভবনে উপজেলা বিএনপির আহবায়ক ও বিএনপি মনোনীত প্রার্থী ডা. আব্দুল মজিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. শফিকুল ইসলাম মনা। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির এজাজ খান, অ্যাড. জি. এ সবুর, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, মোল্যা খাায়রুল ইসলাম, অ্যাড. তসলিমা খাতুন ছন্দা, শেখ আবু হোসেন বাবু, অ্যাড. জিএম আব্দুস সাত্তার, শেখ শামসুল আলম পিন্টু, এসএম মুরশিদুর রহমান লিটন, হাফেজ আবুল বাশার জাফরী প্রমুখ।