যশোরে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে আলোচনা সভা ৫ অক্টোবর

0

ইউনেস্কোর মতে, ‘বিশ্ব শিক্ষক দিবস‘ শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে পালন করা হয়। শিক্ষকদের সম্মান জানাতে যথাযোগ্য মর্যাদায় যশোরে ডা আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশনের গবেষণা অনুষদ ও শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে আগামী ৫ অক্টোবর বিকেল ৩ টায় ‘বিশ্ব শিক্ষক দিবসের’ আলোচনা সভার আয়োজন করেছে। আলোচনা সভা যশোর রেল রোড বাগমারা দীঘির সৌহার্দ্য ভবনের শিক্ষা ফাউন্ডেশন অফিসের ওপরে অনুষ্ঠিত হবে। শিক্ষার আলোকবর্তিকা সকল শিক্ষক, সুধি ও শিক্ষানুরাগীদের ওই সভায় অংশগ্রহনের জন্য ‘ডা আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশনের গবেষণা অনুষদ’ ও ‘শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশ’ এর প্রতিষ্ঠাতা বিশ্বাস ওয়াহিদুজ্জামান সকলকে অনুরোধ করেছেন। ২০১০ সাল থেকে শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশ বিভিন্ন জেলায় বিশ্ব শিক্ষক দিবস পালন করে আসছে। বিজ্ঞপ্তি