যশোর নগর বিএনপি নেতা শাহীনের পিতা মুক্তিযোদ্ধা আনসারুল হকের ইন্তিকাল # অমিত ও নার্গিস বেগমের শোক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর নগর বিএনপির যুগ্ম সম্পাদক খায়রুল বাশার শাহীনের পিতা মুক্তিযোদ্ধা আনসারুল হক খান ইন্তিকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার বিকাল ৩টা ৫০ মিনিটে শহরের রেলগেটস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তার শোকাহত স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। অনুরূপ শোক জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। এছাড়াও শোক প্রকাশ করেছেন- জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু প্রমুখ। আজ সকাল ১০টায় রেলগেটস্থ তার বাসভবন প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে কারবালা কবরস্থানে দাফন করা হবে।