ফেনসিডিলসহ নারী আটক ঝিনাইদহে

0

স্টাফ রির্পোটার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে ফেনসিডিলসহ বিউটি খাতুন (৩৫) নামের এক নারীকে আটক করেছে সদর থানা পুলিশ। শনিবার রাতে শহরের বাইপাস সড়কে ঢাকাগামী জেআর পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে। আটক বিউটি খাতুন চুয়াডাঙ্গা দর্শনার মোহাম্মদপুর গ্রামের রনির স্ত্রী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।