লোহাগড়ায় ১০ হাজার মাস্কসহ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

0

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ নড়াইলের লোহাগড়া ও লক্ষীপাশা বাজারসহ পৌর এলাকায় ব্যক্তি উদ্যোগে ১০ হাজার মাস্ক ও ১ হাজার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। ব্যবসায়ী প্রতিনিধি ও আওয়ামী লীগ নেতাদের উপস্থিতিতে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে বৃহস্পতিবার বিকেলে বিতরণ করা হয়। লোহাগড়া বাজারস্থ বণিক সমিতির অফিসে বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সিনিয়র সহসভাপতি একেএম ফয়জুল হক রোম, লোহাগড়া বাজার বণিক সমিতির সভাপতি এম. এম শরিফুল আলম, যুবলীগ নেতা শেখ ছদর উদ্দিন শামীম, শিক্ষক মো. ইকতিয়ার রহমান, সমাজকর্মী সাইদ আলম শিপলু, মো. আহাদুজ্জামান ডলার প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, লোহাগড়া পৌরসভার মশাঘুনি গ্রামের বাসিন্দা বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের অফিসার কল্যাণ সমিতির যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান মাসুদ ও তার সহধর্মিনী রোজিয়া সুলতানা (চামেলি) এর অর্থায়নে এ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।