চৌগাছা সড়কে ইজিবাইকের ধাক্কায় যুবক নিহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর-চৌগাছা সড়কের পুলতাডাঙ্গা (খইতলা) মোড়ে গত রোববার রাতে ইজিবাইকের ধাক্কায় লিমন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের চাচা আব্দুলপুর গ্রামের পিল্টু সরদার জানিয়েছেন, এদিন রাত ৭টার দিকে লিমন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। পুলতাডাঙ্গা খইতলা মোড়ে পৌঁছালে পেছন থেকে একটি ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দিলে লিমন গুরুতর আহত হয়। গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে লিমন মারা যায়। লিমন আব্দুলপুর গ্রামের আশরাফুল ইসলামের পুত্র।