শার্শায় মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শায় মোটরসাইকেলের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত ছাত্র আফ্রিদী হাসান(১৫) শার্শার খাজুরা গ্রামের মৃত মাস্টার আলম হোসেনের ছেলে। আফিদী হাসান উলাশী বর্ণমালা বিদ্যাপীঠ স্কুলের ১০ শ্রেণির ছাত্র। সে ৫ বোনের একমাত্র ভাই। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বর্ণমালা স্কুলের প্রধান শিক্ষক আফরোজা পারভিন জানান, আফ্রিদী খুব মেধাবী ছাত্র ছিল। সে ন¤্র ও ভদ্র ও ছিল। মসজিদের ইমাম জানান, আফ্রিদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো ও সহী সুদ্ধ কুরআন তিলাওয়াত করতো। আফ্রিদীর মামা মশিয়ার রহমান জানান, ২৪ মে বাড়ির সামনে খাজুরা মসজিদ সংলগ্ন নাভারণ টু সাতক্ষীরা মহাসড়ক পার হবার সময় একটি মোটরসাইকেল আফ্রিদিকে ধাক্কা দেয়। স্থানীয়ভাবে চিকিৎসার পর গত ২৯ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সাভারে নিয়ে যাওয়ার পথে আফ্রিদি মারা যায়।