তালায় অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

0

তালা (সাতীরা) সংবাদদাতা ॥ তালা উপজেলা খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান/চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে তালা উপজেলার পাটকেলঘাটাস্থ খাদ্য গুদামে ওই ধান/চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন সাতীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। তালা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুহেনা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে তালা উপজেলায় ১ হাজার ৭১৬ মেট্রিক টন ধান ২৬ টাকা কেজি, ১ হাজার ৯৪ মেট্রিক টন সিদ্ধ ও ৬৬৯ মেট্রিক টন আতপ চাল ৩৬ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।